বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০২০

কালিয়াকৈরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ


গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমকি বিদ্যালয়ের জমি জবর দখলে বাধা দেয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে দখলকারীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার জাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলার জাথালিয়া গ্রামের মো. ইদ্রিস আলী ওই দিন সকালে জাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখল করে ঘর নির্মাণ করতে ছিল।
এ সময় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদল দেওয়ান বাধা দেয়। এতে ক্ষুব্দ হয়ে ইদ্রিস আলী ও তার লোকজন বাদল দেওয়ানকে এলোপতাড়ি মারধর করে। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাদী বাদল দেওয়ান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১