বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০২০

যশোরে সংসদসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত


যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়সহ জেলায় নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোর জেলার ৯২ নমুনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ এসেছে বলে মঙ্গলবার জানিয়েছেন যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার।

তিনি জানান, যশোর ছাড়াও ঝিনাইদহের চারজন এবং মাগুরার একজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

যশোরের সিভিল সার্জন জানান, যশোর সদরে আক্রান্ত যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নর) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় জেলার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জেলার সিভিল সার্জন অফিস সূত্র জানায়,  মঙ্গলবার পর্যন্ত জেলায় ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন সুস্থ হয়েছেন । এছাড়া একজন মারা গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১