বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০২০

উপজেলা পরিষদ ও কৃষি ব্যাংক কর্মকর্তাসহ কুমিল্লায় আক্রান্ত ৮৯


কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদের দুইজন কর্মকর্তা, কৃষি ব্যাংক চান্দিনা শাখার একজন কর্মকর্তাসহ জেলায় বুধবার ৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৬০৩ জন।

কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার কুমিল্লা নগরীর ২৫ জন, চৌদ্দগ্রামে ৩৪ জন, মনোহরগঞ্জে ১ জন,চান্দিনায় ৭ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, দাউদকান্দিতে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, বুড়িচং, সদর দক্ষিণ ও লালমাইয়ে ১ জন করে আক্রান্ত হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লায় মোট ১৩ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১হাজার ১১৭ জনের। এ দিন মনোহরগঞ্জে নয়জন,আদর্শ সদরে ও কুমিল্লা নগরীতে দুইজন করে মোট ১৩ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২৭১জন। এ দিন আদর্শ সদরে একজন মারা যায় । জেলায় করোনায় মোট মারা যায় ৪৬ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১