বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২০

কুমিল্লায় একদিনে সাংবাদিক-ব্যবসায়ীসহ ৯ জনের মৃত্যু

চান্দিনায় ব্যবসায়ী কিংকর সাহা ও সাংবাদিক গোলাম মোস্তফা প্রতিনিধির পাঠানো ছবি


কুমিল্লায় একদিনে করোনা ও করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক, ওষুধ ব্যবসায়ীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনা পজিটিভ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা পজিটিভ নারী মারা গেছেন। একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো তিনজন নারী ও তিনজন পুরুষ মারা গেছেন।

এদিকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লিটন সরকার জানান, চান্দিনার ব্যবসায়ী কিংকর সাহা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। তাকে গ্রামের বাড়িতে দাহ করেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ১০১ সদস্যের টিম। এছাড়া চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা নামের একজন সাংবাদিক এলাকায় উপসর্গ নিয়ে মারা গেছেন। তাকেও তারা দাফন করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১