বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২০

বকেয়া বেতনের দাবিতে দক্ষিণখানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


রাজধানীর দক্ষিণখান এলাকার শাহ কবির মাজার রোডে বকেয়া বেতনের দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ।

বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে শাহ কবির মাজার রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিক-পুলিশদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া সৃষ্টি হয। পোশাক  শ্রমিকদের আক্রমণে থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়। গার্মেন্টস শ্রমিকরদের দাবী পুলিশের লাঠিচার্জে গার্মেন্টস শ্রমিক আহত হয় এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিক্ষোভ চলাকালীন সময় গার্মেন্টস শ্রমিকরা কিছু গাড়ি ভাঙচুর করে।

বিক্ষোভ এর কারণ জানতে চাইলে তারা জানান, কোনরকম পূর্বঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই আমাদের ছাঁটাই করা হয়। তাই আমরা বাধ্য হয়ে পূনঃনিয়োগের দাবীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের উপ -পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশের সড়কে শৃঙ্খলা আনে। গার্মেন্টস কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে জন্য এগিয়ে আসা উচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১