আপডেট : ১১ June ২০২০
টাঙ্গাইলের সখীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মাহবুব হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চাকদহ এলাকার বংশাই নদী থেকে বালু উত্তোলনের সময় ওই ব্যবসায়ীকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই নদী থেকে বালু উত্তোলনকারী দুইটি ড্রেজার মেশিন ও এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। মাহবুব উপজেলার নলুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। দীর্ঘ সময় অভিযান চালিয়ে ওই দুইটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১