আপডেট : ১২ June ২০২০
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৬ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পশ্চিম কাজী কসবা এলাকায় ৩টি বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বস্তাবন্দী এই অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। ডিবি ওসি মো. মেজাম্মেল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় । বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পশ্চিম কাজীকসবা এলাকায় ৩টি বাড়িতে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। এর মধ্যে রতন মিয়ার বাড়িতে ৯ বস্তা, রানা মিয়ার বাড়িতে ৩ বস্তা ও সজিব মিয়ার বাড়িতে ৩ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১