আপডেট : ১২ June ২০২০
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের ৫০ জন আহত ও বেশ কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটছে। স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সাথে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকাল ৭টার দিকে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা সাহেব আলিসহ উভয় পক্ষের ৫০ জন ইটের আঘাতে আহত হন। আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলি খন্দকারকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) আনোয়ার হোসেন ভূঁইয়া সংঘর্ষের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে। তিনি জানান, মুক্তিযোদ্ধা সাহেব আলি খন্দকারের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। লাশের ময়না তদত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।
শুক্রবার সকালে উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১