আপডেট : ১২ June ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার নতুন করে ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন। নতুনা আক্রান্তরা হলেন- পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরার শালিন, ফারাহ, জোহা, বৈদ্দেরখীল গ্রামের রঞ্জি বেগম, সালমা, মুক্তা আক্তার, সামিয়া, সায়মন, কমলপুরের লিনা ইসলাম, সোনাকাটিয়ার মিরাজ, চৌদ্দগ্রাম বাজারস্থ ফাস্ট কেয়ার হসপিটালের ইলিয়াছ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজী হুমায়ন কবির ও বাতিসা ইউনিয়নের নানকরার খালেদা আক্তার। গত ৩ জুন তাদের নমুনা দেয়ার পর পরীক্ষা শেষে বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলায় এ পর্যন্ত ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এদিকে দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১