বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২০

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু


করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীর বাউফলের কালিশুরী বন্দরের এসএ ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় শুক্রবার (১২ জুন) রাতে হাফেজ বশির উল্লাহ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

তিনি কালিশুরী ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার (কাজি) ও পোনাহুড়া ফাজিল মাদ্রসার ইবি. মৌলভী ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার জামাল সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আখতার-উ-জ্জামান জানান, কয়েক দিন থেকে জ¦¡র, কাশি ও শ্বাস কষ্টে ভূগছিলেন তিনি। মৃতের নমুনা সংগ্রহের জন্য টেকনেসিয়ান পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১