বাংলাদেশের খবর

আপডেট : ১৬ June ২০২০

কুমিল্লায় করোনায় ৩ এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু


গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় ৩জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭ জন মৃত্যুবরণ করছেন। মৃত ১০জনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে দুইজন নারী ও ৮জন পুরুষ রয়েছে।

করোনা শনাক্ত হওয়া মৃত তিন জন হলেন- জয়নাল আবেদিন, বিল্লাল হোসেন এবং অধ্যক্ষ্য আলকাছুর রহমান।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, বেলায়েত হোসেন, জাহানারা বেগম, অর্চনা, গিয়াস উদ্দিন, কামাল হোসেন,আবুল বাশার ও ইসহাক মজুমদার।।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১