আপডেট : ১৬ June ২০২০
ঈশ্বরদীতে এক নারী এনজিও কর্মীর করোনা শনাক্ত হয়েছে। ঈশ্বরদীর শহরের মধ্য অরণকোলার (আলহাজ্ব ক্যাম্প) মসজিদ গলি মহল্লার মাহবুবুর রহমানের মেয়ে তিনি। তিনি ঈশ্বরদীর চরসাহাপুর নতুন হাট মোড়ের আশা এনজিও কর্মী। তার স্বামীর বাড়ি কুষ্টিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তার রিপোর্ট পজিটিভ আসে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পুলিশের একটি বিশ্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেন। সূত্র জানায়, ওই নারী শ্বাসকষ্ট সহ অসুস্থ্য থাকায় কয়েকদিন পূর্বে ঈশ্বরদী থেকে তার শ্বশুর বাড়ি কুষ্টিয়া গিয়ে নমূনা দিয়ে আসে। পরীক্ষার পর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তার কুষ্টিয়া থেকে জানানো হয় তার করোনা পজিটিভ রিপোর্ট। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বাড়িটি লকডাউন করা হয়েছে এবং এলাকায় মাইকিং করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১