আপডেট : ১৯ June ২০২০
নরসিংদীর পলাশে অসহায় দরিদ্র শিশুদের মাজে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এরাইজ ফর চাইল্ড (এ এইচ সি) ফাউন্ডেশনের আলোর দিশারী প্রজেক্টের মাধ্যমে ২৫ জন অসহায় দরিদ্র শিশুদের এ খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, ডিম , পেয়াঁজ, সয়াবিন তৈল ও সাবানসহ প্যাকেট তুলে দেয়া হয়। পরে এরাইজ ফর চাইল্ড (এ এইচ সি) ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ১ বছরের জন্য পাঁচজন শিশুর দায়িত্ব নেয়া হয়। ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক তৌহিদ চৌধুরী, এরাইজ ফর চাইল্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাসনিয়া খান অর্নি, এরাইজ ফর চাইল্ড ফাউন্ডেশন নরসিংদী শাখার কো- অর্ডিনেটর পারভেজ আহমেদ, ডেপুটি কো-অর্ডিনেটর সোহান মিয়া ও প্রীতি খানমসহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১