আপডেট : ১৯ June ২০২০
টাঙ্গাইলের সখীপুরে সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ৪৬ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি টোকপাড়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত দেড়টার দিকে ঘরের দরজা ভেঙে ১২ থেকে ১৫ জনের ডাকাতদল ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ১৩ লাখ ২৬ হাজার টাকা, ৪৬ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় প্রবাসী রুহুল আমিনের স্ত্রী নিলুফা আক্তার ও ছেলে নিফুল হোসেনকে পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১