বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০২০

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড


টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুসেতু'র উত্তর অংশে লোডিং ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুসেতু সংলগ্ন ভূঞাপুর অংশে যমুনা নদী থেকে অবৈধভাবে লোডিং ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল।

শুক্রবার সকালে ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন অভিযান চালিয়ে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও কার্গো চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে মো. মুজাহিদ, ভূঞাপুর উপজেলার নিকরাইলের পূর্ণবাসন এলাকার সেকান্দর আলীর ছেলে আব্দুস ছালাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১