বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২০

কুমিল্লা নগরীর ৪টি ওয়ার্ডে চলছে লকডাউন


শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪ টি ওয়ার্ডে লকডাউন চলছে। নগরীর ৩, ১০, ১২, ১৩ নং ওয়ার্ডে এই লকডাউন চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। কুমিল্লা নগরীর করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ৪টি ওয়ার্ডকে রেডজোন চিহ্নিত করে লকডাউনের আওতায় আনা হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ লকডাউন কার্যকর করা হচ্ছে।

লকডাউনের প্রথম দিনে সকাল থেকে ওইসব এলাকায় জনসাধারনের চলাচলের পাশাপাশি বন্ধ রয়েছে দোকানপাট। শুধু মাত্র জরুরি সেবার জন্য হাসপাতাল ও ফার্মেসি খোলা রয়েছে।

১০নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি জানান, স্থানীয় ও আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের সহযোগিতায় স্বেচ্ছাসেবীদল গঠন করে লকডাউন এলাকার জনসাধারনকে সহযোগিতা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১