আপডেট : ২০ June ২০২০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। আজ শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, ডিএমপির প্রোটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম মাহতাব উদ্দিনকে অতিরিক্ত দায়িত্বে সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার সাইফুল হককে ট্রাফিক উত্তরের পূর্ণ দায়িত্বে, ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমানকে ডিবি গুলশান বিভাগে, ট্রাফিক পশ্চিমের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লাকে ট্রাফিক মিরপুরে, ডিএমপির উপ-কমিশনার এইচ এম আজিমুল হককে গোয়েন্দা রমনা বিভাগে, উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমদেকে ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের এডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগে দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে গোয়েন্দা মিরপুর বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে ট্রাফিক গুলশান বিভাগে, উপ-পুলিশ কমিশনার মাহফুজুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে ট্রাফিক মতিঝিল বিভাগে, উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নানকে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বিভাগে, উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগে, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে ডিএমপির আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভ্ঞুাকে ডিএমপি সদর দফতরের ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহা. মেহেদী হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আল কিবরিয়াকে কাউন্টার টেরোজিম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার মিশুক চাকমাকে কাউন্টার টেরোরিজম বিভাগের ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১