আপডেট : ২০ June ২০২০
সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লার শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মুজিবুর রহমান রিপন' কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডা. রিপন ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মরহুম ডা. রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রী একজন চিকিৎসক। তাদের দুই ছেলে। বড় ছেলে কুমিল্লা জিলা স্কুলে (১২) ৯ম শ্রেনীতে পড়ে, ২য় ছেলের বয়স ৭। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান।
তিনি বেশ কিছুদিন কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১