বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২০

সহপাঠীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগীর পরিবার। আজ শনিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেছেন। 

গতকাল বৃহস্পতিবার  উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, তারা দুজনেই একই স্কুলের শিক্ষার্থী। অভিযুক্ত স্কুলছাত্র ওই ছাত্রীকে অনেক দিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল। সহপাঠীর এমন আচরণের কথা লজ্জায় তখন কাউকে জানাইনি সে। বৃহস্পতিবার রাত ৮টায় ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বের হয়। এ সময় স্কুলছাত্র ও তার এক সহযোগি মিলে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। তারপর একটি গাছের সঙ্গে বেঁধে রেখে ধর্ষণ চালায়। রাত দশটার ওই ছাত্রীকে তার বাড়ির পাশে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে ওই ছাত্রীকে তার পরিবার অচেতন অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর পরিবারের লোকজন স্কুলছাত্রকে তার বাড়ি থেকে আটকের পর পিটুনি দিয়ে রায়পুরা থানায় সোপর্দ করেন।

ওই ছাত্রীর মা বলেন, মেয়েকে বাড়ির পাশে অচেতন অবস্থায় পাই। পরে জ্ঞান ফিরলে মেয়ে জানায় তার এক সহপাঠি তাকে তুলে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় আমার স্বামী বাদী হয়ে ওই স্কুলছাত্রসহ আরো দুই অজ্ঞাত লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আমি প্রশাসনের কাছে মেয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্ব্বোচ শাস্তির দাবি জানাই। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রায়পুরা থানার উপপরিদর্শক শেখ ফরিদ আহমেদ বলেন, পুলিশ ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রসহ দুই অজ্ঞাত ব্যক্তি বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনে রিমান্ড চাওয়া হয়েছে। তদন্ত শেষে জানা যাবে এ ঘটনায় আরো কেউ জড়িত ছিলো কি না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১