বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০২০

চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ওষুধ বিতরণ


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উপহার হিসেবে আর্সেনিক এ্যালবাম-৩০ নামের ওষুধ বিতরণ করেছেন চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত কেয়া হোমিও হলের মালিক ডা. মো. বেলাল হোসেন।

সোমবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমানের নিকট ওষুধগুলো হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডাঃ শাহিন মিয়া, সম্প্রসারণ অফিসার রাশিদুল হক, এফএআই কাজল চক্রবর্তী ও উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মাওলানা আবদুর রহিম। নবগ্রাম কোনাপাড়ার সাব্বির এগ্রো’র সৌজন্যে দেয়া ওষুধগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভুমিকা পালন করে।

করোনা মহামারীর সময়ে উপহার হিসেবে ওষুধ পেয়ে ডাঃ মোঃ বেলাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১