বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০২০

মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবী, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি


মুন্সীগঞ্জে করোনাশনাক্তকরণ পিসিআর ল্যাব স্থাপন ও করোনার সুচিকিৎসার দাবি উঠেছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দিয়েছে নাগরিক সমন্বয় পরিষদ নামের এক সংগঠন। দুই দিনের দাবী আদায়ের প্রতীকী কর্মসূচীর সমাপনি দিনে আজ সোমবার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী অনশণ পালন শেষে এই ঘোষণা দেওয়া হয় মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে।

সোমবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনের কর্মসূচীর শেষ দিনে এই প্রতিকী অনশন পালন করা হয়।

শহীদ মিনারে প্রতিকী কফিন সামনে রেখে এই অনশনে অংশ নেয় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার শত,শত মানুষ।

সমাপনি দিনের কর্মসূচিতে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক এডভোকেট সুজন হায়দার জনির সভাপতিত্বে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমা আক্তার,বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এডভোকেট এস,আর রহমান মিলন, মনিরুজ্জামান শরিফ,উদীচী মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, নাট্যকার,নির্দেশক শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী,আনমনা প্রাংগনের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ফরিদ,বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মানিককপুর যুব সমাজের সভাপতি সোহেল রানা রানু,আয়োজক সংগঠনের সদস্য সচিব আবু সাত্তার মুন্সী ও সদস্য আহসান হাবিব চঞ্চল প্রমুখ।

প্রতীকী দুই দিনের কর্মসূচী থেকে অনতিবিলম্বে মুন্সীগঞ্জ জেলায় করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপনসহ করোনা সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানানো হয়।

এর আগে, রোববার সকালে একই দাবীতে ঘন্টাব্যাপী মানবপ্রাচীর কর্মসূচী পালন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১