আপডেট : ২৩ June ২০২০
পবিত্র হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে নিবন্ধিত করা ৬৫ হাজার হজযাত্রী চাইলে নিজেদের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব মো. নূরুল ইসলাম। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। করোনা ভাইরাসের কারণে এ বছর সেদি আরবে নিজ দেশ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা হজ করতে পারবেন না। ধর্মসচিব বলেন, টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ না যেতে চাইলে টাকা ফেরত পাবেন। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত আছে, হজে যেতে ইচ্ছুকদের ভয় নেই। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের বিপরীতে নিবন্ধন করেছিলেন মোট ৬৪ হাজার ৫৯৪ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১