আপডেট : ২৬ June ২০২০
নেত্রকোনার কলমাকান্দায় নকল প্রসাধনী বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও মো. সোহেল রানা নকল ও ব্যবহারের অযোগ্য সকল জব্দ প্রসাধনী ধ্বংস করার নির্দেশ এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন তিনি। ওই ব্যক্তির নাম শ্রী পিন্টু সাহা (৩৫)। তার বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনায়। স্থানীয় বাজার ব্যবসায়ী সুত্রে জানা গেছে , ওই ব্যক্তি পিন্টু সাহা দীর্ঘদিন ধরে উপজেলার সীমান্তবর্তী লেংগুরা বাজারসহ আশপাশের বাজারে ফেসওয়াস, তেল, বিউটি ক্রীম, বেবি বডি লোশন, বডি স্প্রেসহ বিভিন্ন ধরনের নকল প্রসাধনী সামগ্রী বিক্রি করে আসছেন। গত বৃহস্পতিবার বিকালে লেংগুড়া বাজারে ওই ব্যক্তিকে আটক করে নকল প্রসাধনীসহ স্থানীয় বিওপি বিজিবি'র সদস্যদের নিকট সোর্পদ করেছেন। পরে রাতে উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও মো. সোহেল রানা নিকট সোর্পদ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১