আপডেট : ২৬ June ২০২০
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ও অজুনতলা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউন প্রকাশ রুপা (৪ )। খাদিজার বাড়ি সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে। সে ওই গ্রামের শহিদ উল্লাহ মেয়ে। এবং জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপার বাড়ি উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে। সে ওই গ্রামের মো. আইয়ুবের মেয়ে। স্থানীয় লোকজন ও সেনবাগ হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবদুল বাতের মৃধা জানান, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় জানায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১