বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০২০

দেশে করোনায় আরো ৩৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩৫০৪


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৫০৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। 

এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ১ হাজার ৬৯৫ জন। আর এ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে তিনি জানান, ৫৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫,১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭,১২,০৯৮টি।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১