আপডেট : ২৭ June ২০২০
ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে সুমাইয়া আকতার শান্তা (২২) নামে এক তরুণী মৃত্যুবরন করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়। শান্তা ঈশ্বরদী শহরের ঈদগা রোড কদমতলার মুদি ব্যবসায়ী সোনা মিয়ার একমাত্র মেয়ে। জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, বেশ কয়েকদিন ধরে সর্দিজ্বর, কাশি, গলা ব্যাথা ইত্যাদি সমস্যায় ভুগছিল শান্তা। বাড়ীতে রেখেই তার চিকিৎসা করা হচ্ছিল। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী যাবার পথে সে উল্লেখিত সময়ে মারা যায়। এনিয়ে ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন কারীর সংখ্যা দাঁড়ালো ৪ জনে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১