বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০২০

মাধবদীতে দুই বাসের সংঘর্ষে নিহত ১


নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় যাত্রীবাহী দুটি বাসের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে নারী পুরুষ ও শিশুসহ ১২ জন।

আজ বেলা সাড়ে ১২ টায় পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের আসমানন্দীরচর আই এল বাংলা টেক্সটাইলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার । সে পিপিএল বাসের চালক। তার বাড়ি নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১