বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২০

বিয়ের দাবিতে উ‌কিল মে‌য়ের জামাই‌য়ের বাড়িতে শাশুড়ির অনশন!


বিয়ের দাবিতে উকিল মে‌য়ের জামাই‌য়ের বাড়িতে অনশন কর‌ছেন এক শাশুড়ি (৫০)। এদি‌কে অভিযুক্ত ওই উ‌কিল জামাতার মা ও বোন অনশনরত শাশু‌ড়ি‌র ওপর শারীরিক ও মান‌সিক নির্যাতন করছেন ব‌লে জানা গে‌ছে। সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকায় আ‌লো‌চিত এ ঘটনাটি ঘ‌টে।

অভিযুক্ত উ‌কিল জামাতার নাম সাইদুল ইসলাম (৪৫)। সে ওই এলাকার আবুল কারীর ছেলে।

স্থানীয়রা জানান, কা‌লিয়া ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়ার উকাল‌তি‌তে সাইদুলের প্রথম বিয়ে সম্পন্ন হয়। সে হি‌সে‌বে সাইদুলের উ‌কিল শ্বশুর হয় ডাবলু মিয়া এবং ডাবলুর স্ত্রী হয় উ‌কিল শাশু‌ড়ি। এ সুবাদে উকিল শ্বশুর ডাবলুর বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতো সাইদুল। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রী (উ‌কিল শাশু‌ড়ি) দুই সন্তানের জননীর সঙ্গে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার অনশনরত ওই উ‌কিল শাশু‌ড়ি দা‌বি ক‌রেন, সাইদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা টালবাহানা করে। উপায় না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে এ‌সে অবস্থান নিয়েছি। এ অবস্থায় সাইদুলের পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে বলেও জানান ওই গৃহবধূ।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সঙ্গে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি সাইদুলের সাথে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরা খায়। এ নিয়ে গ্রাম্য সালিসের আ‌য়োজন হলেও সাইদুল উপস্থিত হয়নি।

সখীপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, বিষয়টি আমা‌দের জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১