আপডেট : ৩০ June ২০২০
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিন আগে শনিবার তিনি নমুনা টেস্ট করতে পাঠান। সোমবার সন্ধ্যায় তার রেজাল্ট পজেটিভ আসে। তিনি উপজেলার রামদিয়া গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তার সুস্থতার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি জাহাঙ্গীর আলম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোয়া চেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১