বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২০

কলমাকান্দায় রুসু সেতুর এপ্রোচ সংযোগ সড়কে ধস


নেত্রকোণার কলমাকান্দায় পাচগাঁও (এলজিইডি) সড়কের নল্লাপাড়ার রুসু সেতুর এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  এর ফলে ভারী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। নারী, শিশু ও বৃদ্ধসহ চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ।

মঙ্গলবার বিকালে সরেজমিন ঘুরে দেখা গেছে গত কয়েক দিনে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢলে উপজেলার সীমান্তবর্তী পাচগাঁও সড়কের নল্লাপাড়ার রসু নামক স্থানে রুসু সেতুর দু’পাশের এপ্রোচ সংযোগ সড়ক মাটি ধসে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। যাতায়াতে অসুবিধার সম্মূখীন হয়ে পড়েন জনসাধারণ। প্রতি বছর বর্ষায় ওই  এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধস পড়ে।

জরুরি ভিত্তিতে এপ্রোচ সংযোগ সড়কের দ্রুত মাটি ভরাট করে  জনদুর্ভোগ লাঘবে জন্য  জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আফসার উদ্দিনের নিকট মুঠোফোনে জানতে তিনি প্রতিবেদককে ক বলেন ওই  এপ্রোচ সংযোগ সড়কের মাটি যাতে আর ধসে না পড়ে ইতিমধ্যেই টেকসই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১