আপডেট : ০১ July ২০২০
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরা ৬ জনই পুরুষ। এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৩ জন। এদের মধ্যে পজেটিভ ২৬ জন ও উপসর্গ ছিল ১২৭ জনের। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১০৫ জন। এদের মধ্যে করোনা পজেটিভ নিয়ে ৩৪ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭১ জন এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে। এ দিকে গতকাল করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১৯৯ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৩ হাজার ৫০০ জন। এসব তথ্য জানিয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়তুজ্জামান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১