বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২০

আবুধাবি থেকে দ্বিতীয় ধাপে ফিরলেন আটকা পড়া ১৫২ বাংলাদেশি


করোনাভাইরাসের কারণে আবুধাবিতে আটকা পড়া আরও ১৫২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বাংলাদেশি যাত্রীদের বহনকারী ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবিতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবি থেকে আসা সব যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা পড়েছিলেন বাংলাদেশি অনেক নাগরিক।

এর আগেও কোভিড-১৯ এর জন্য চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি ও দুবাইতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সময়ে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১