বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২০

রড বোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত


রংপুরের তারাগঞ্জে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ জন।  আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-নীলফামারীরর কিশোরগঞ্জ উপজেলার দর্জিপুর গ্রামের অনিল চন্দ্র (৬০) এবং খয়রাত হোসেন, তারাগঞ্জ উপজেলার দোলাপাড়ার আবু বকর সিদ্দিক (৫২) এবং ফরহাদ হোসেন (২৮)।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, রড বোঝাই একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং একজন আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, চালক ও হেলপার পালিয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১