আপডেট : ০২ July ২০২০
খেলার বল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু ইমরানের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুর স্বজনরা জানায়, বুধবার সকালে বাড়ির সবাই যখন গৃহস্থলী কাজ করতে ব্যস্ত তখন বাড়ির উঠানে খেলতে ছিলো ইমরান। কিছুক্ষণ পর তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পুকুর পারে গেলে তার খেলার বলটি পুকুরে ভাসতে দেখতে পায়। তাৎক্ষণিক পুকুরে নেমে ইমরানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইমরান মোস্তফাপুর গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১