বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২০

সখীপুরে পা‌রিবা‌রিক কৃ‌ষির সব‌জি ও পু‌ষ্টি বাগা‌নের জন্য বীজ ও নগদ অর্থ বিতরণ


টাঙ্গাইলের সখীপুরে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনার আওতায় পারিবারিক কৃষির সবজি ও পু‌ষ্টি বাগানের জ‌ন্যে বীজ এবং নগদ অর্থ বিতরণ করা হ‌য়ে‌ছে। আজ বৃহস্প‌তিবার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে সব‌জি বীজ বিতরণ ক‌রেন।

অনুষ্ঠানে উপ‌জেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, ওসি তদন্ত এএইচ এম লুৎফুল কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, এসএম কামরুল হাসান, আনছার আলী আসিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল হক, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় শাক-সবজির বীজ ও বিকা‌শের মাধ্য‌মে এক হাজার ৯৩৫ টাকা ক‌রে বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১