বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২০

বাউফলে একই রাতে ৫ বসতঘরে চুরি


পটুয়াখালীর বাউফলের সুলতানাবাদ গ্রামে বুধবার রাতে পাঁচ বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় একদল সঙ্গবদ্ধ সিঁদেল চোর গ্রামের করিম মৃধা, শাহাবুদ্দিন মৃধা, ইব্রাহিম মুন্সী, রফিক চৌকিদার ও কালাম মৃধার বসতঘরে হানা দিয়ে নগদ টাকা, মোবাইলফোন, স্বর্ণালঙ্কারসহ ঘরগৃহস্থলির বিভিন্ন মালামাল নিয়ে যায়।

স্থানীয় মেম্বর আ. রাজ্জাক খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুরির ঘটনায় থানায় ডায়েরী করা হবে জানিয়েছেন ভুক্তভোগি শাহাবুদ্দিন মৃধার ছেলে রাহাত মৃধা।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অহরহ ঘটছে চুরির ঘটনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১