আপডেট : ০৩ July ২০২০
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা শুক্রবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৬৩৪ জন এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৫০০ জনে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৮৪ জনের। তাদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ এবং মারা গেছেন ৬১ হাজার ৮৮৪ জন। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৬০ হাজার ২৩১ জনে। এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৩৪ জনের। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১