বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২০

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমনের চালকসহ নিহত ৩


বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগর এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমন চালকসহ তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মনিরুল (৩৫), আশরাফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২০)।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান জানান, তাড়াশের মহিষলুটি মৎস্য আড়ত থেকে মাছ বিক্রি শেষে ব্যবসায়ীরা নসিমনযোগে পাশ্ববর্তী নাটোরের কাছিকাটায় ফিরছিল। পথে মান্নানগর পেট্টোল পাম্পের কাছে পৌছলে নসিমনটি বিকল হওয়ায় রাস্তাধারে মেরামত করছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালকসহ তিনজন মারা যায়। তিনি আরো জানান  লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১