আপডেট : ০৪ July ২০২০
টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে তােতা মিয়া (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কুতুবপুর গ্রামের সুলতান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের কালু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বৃষ্টির সময় তোতা মিয়া শখের বশে ক্ষেতে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। কালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ শিকদার জাফর বলেন, বজ্রপাতে একটি তাজা প্রাণ জড়ে গেলো। তোতা মিয়ার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে এসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১