বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০২০

ভূঞাপুরে করোনায় একই পরিবারের ৩ জনসহ নতুন আক্রান্ত ৭ জন


টাংগাইলের ভূঞাপুরে নতুন করে একই পরিবারের চাচা-ভাতিজাসহ আরও সাত ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।

আক্রন্তরা হলেন- পৌর এলাকার ঘাটান্দী গ্রামের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শুসানের ভাই আবু সাইদ মিয়া বাবন(৫৫) শুসানের দুই ছেলে সিয়াম (২০), ভাই আহাদ (২৪),ঙবামনহাটা গ্রামের সন্ধ্যাবালা (৭৫) গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের মিনহাজ (৪২) ও কুকাদাইর গ্রামের মিল্টন (২৬) ও ভূঞাপুর উপজেলা হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট কামরুল ইসলাম।

শনিবার সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহীউদ্দিন জানান, উপজেলায় নতুন করে ৭ জন করোনায় পজিটিভ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভিন জানান, টিএসও'র সুপারিশ মোতাবেক যারা আক্রান্ত হয়েছেন শুধু ওই ব্যক্তির বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউনের আওতায় আনা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১