আপডেট : ০৪ July ২০২০
গাজীপুরের কালিয়াকৈর থানার নবাগত ওসি মো. সানোয়ার জাহান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সম্প্রতি গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে কালিয়াকৈর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব পান তিনি। দায়িত্ব পাওয়ার পর আজ শনিবার দুপুরে কালিয়াকৈর থানার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় ওসি সানোয়ার জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থেকে কাজ করার। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন কালিয়াকৈর থানায় আছি ততদিন যেন সত্য ও ন্যায়ের সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। কালিয়াকৈর থানা থেকে মাদক ও সন্ত্রাসকে নির্মূল করে কালিয়াকৈর থানাকে একটি মডেল থানা হিসেবে রুপান্তর করতে পারি। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেল এসপি আল মামুন কালিয়াকৈর উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১