আপডেট : ০৪ July ২০২০
নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন নিয়ে দন্ধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার শাষপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর থানা পুলিশ জানায়, আবদুর রশিদের ছোট ছেলে নিজের টাকা দিয়ে সম্প্রতি একটি মোবাইল ফোন ক্রয় করে। গত ৩ দিন আগে মোবাইলটি হারিয়ে যায়। পরে হিমেল তার বড় ভাই রিফাতকে তার মোবাইল চুরি করে বিক্রি করে দিয়েছে সন্দেহ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার সকালে নিজ বাড়ীতে ছোটো ভাই বড় ভাইকে শ্বাসরোধ করে হত্যা করে ঘর থেকে বেড়িয়ে যায়। পরে হিমেল তার চাচা ফজলকে বড় ভাইকে মেরে ফেলার বিষয়টি জানিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মোবাইল নিয়ে ঝগড়ার জের ধরেই এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিহত মোহাম্মদ আলী বিজয় (১৭) উপজেলার শাষপুর গ্রামের আবদুর রশিদের ছেলে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১