আপডেট : ০৫ July ২০২০
করোনায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আশার পটুয়াখালীর বাউফলের কনকদিয়া শাখা ব্যাবস্থাপক শফিকুল ইসলামের (৪৩) মৃত্যু হয়েছে। বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় তার বাড়ি। শনিবার (৪ জুন) সকালে বরিশাল শেবাচিমে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। শেবাচিমের পরিচালক বাকির হোসেন সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘নমুনা পরীক্ষায় ১৩ জুন শফিকুলের করোনা পজিটিভ আসে।’ মৃতের আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে ২৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানে অবস্থার উন্নতি না হলে ২৮ জুন বরিশাল শেবাচিমে পাঠানো হয় তাকে। উল্লেখ, দুই নারীসহ বাউফলে করোনায় নতুন করে আক্রান্ত আরো তিনজন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১