বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২০

কলমাকান্দায় দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২


নেত্রকোণার কলমাকান্দায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ সোমবার সকাল ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রংছাতি ইউনিয়নের হরিণাকুড়ি গ্রামেন মৃত হাজেন আলীর পুত্র মো. বাবুল মিয়া (৬০) ও একই ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. সিরাজুল ইসলামের পুত্র  রমজান হোসেন (২২)।

কলমাকান্দা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল করিম  বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী বরুয়াকোনা বাজারের থেকে গাঁজা বেচাকেনার সময়ে দেড় কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলমাকান্দা থানায়  মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১