আপডেট : ০৭ July ২০২০
কুমিল্লায় করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সংক্রমণের সংখ্যাও । গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে দুই জনের। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১৩ জন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ৯০ জন। এ দিকে গতকাল করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ১১৪ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৪ হাজার ২৫ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১