বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০২০

২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরো ৫৫ জন, নতুন শনাক্ত ৩০২৭


দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জন মারা গেছেন।  এ সময়ে নতুন করে ৩ হাজার ২৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা পরীক্ষা করা হচ্ছে ৭৪টি ল্যাবে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৩টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।

নতুন যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৬ এবং নারী ৯ জন।

এখন দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জনে। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭৮ হাজার ১০২ জন।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৯৮ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৯.৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৪৬.৩১ শতাংশ এবং আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.২১ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১