বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২০

কুমিল্লায় সিএনজিতে লুকিয়ে পরিবহনকালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে লুকিয়ে গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে র‍্যাব-১১ এর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি কুমিল্লা জেলার বি-পাড়া থানার টাকুই গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে মো. মোবারক হোসেন (৩৬)। এ সময় তার কাছ থেকে সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। এ ঘটনায় একজন পলাতক রয়েছে ।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১