আপডেট : ১২ July ২০২০
গোপালগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় রেখা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, রোববার বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেখা বেগম কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ীয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী। কাশিয়ানী থানার অফিসার আরও জানান, কয়েকজন যাত্রী নিয়ে তিলছড়া এলাকায় রেল লাইন পার হচ্ছিল একটি নসিমন। এ সময় মালবাহী একটি ট্রেন নসিমনটিকে ধাক্কা দিলে ট্রেনের নীচে কাটা পড়ে রেখা বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর একজন আহত হন। আহতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়ীতে নিয়ে গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১