আপডেট : ১২ July ২০২০
গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের গেজেটভুক্ত জমিতে রোপন করা চারায় বিষ প্রয়োগ করে নিধন করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতায় সিনাবহ (বাগাম্বর) এলাকায় এ ঘটনা ঘটেছে। বনবিভাগের কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। এতে বলা হয়, গত রাতে কে বা কারা ২৩ শতাধিক চারা আগাছানাশক বিষ প্রয়োগ করে উদ্দেশ্যমূলকভাবে প্রায় ১ লাখ টাকা ক্ষতিসাধন করিয়াছে। বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের অধীনে সিনাবহ মৌজায় (বাগাম্বর) ২০১৫/১৬ অর্থবছরে সৃজনশীল, মেহগনি ৫ হেক্টর জমিতে চারা রোপন করা হয়। এর মধ্যে ২০১৯-২০অর্থ বছরে সিনাবহ মৌজায় সিএস ৬৭ ও ১৫৪ নং দাগে বন বিভাগের গেজেটভুক্ত ১ হেক্টর জমিতে আকাশমনি, মেহগনি, চকরাশি, শিলকড়ই চারাসহ ২৫০০ চারা চলতি মাসের ৯ জুলাই রোপন সম্পন্ন হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানানো হয়েছে। বন বিভাগের চারা যারা নিধন করেছে ,তাদের বিরুদ্ধে বন আইনের মামলার প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১