আপডেট : ১৩ July ২০২০
পটুয়াখালীর বাউফলে ধানদী বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে স্বজল (৩৫) নামে মৃত্যু হয়েছে একজনের। রোববার রাত ৪টার দিকে তার শশুর আনছার জোমাদ্দারের বাড়িতে মারা যান তিনি। সে উপজেলার মদনপুর মৃধার বাজার এলাকার ছালাম গাজীর ছেলে। একটি ফুড-প্রডাক্ট কোম্পানিতে পৌর সদর এলাকায় কর্মরত ছিল। স্থানীয়রা জানান, ১০-১২ দিন আগে শ্বশুর বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনে কিছুটা আরোগ্য হলেও রাতে হঠাৎ জ্বর ও শ্বাস কষ্ট বেড়ে যায় তার। স্থানীয় মেম্বর আব্দুল লতিফ মোল্লা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আখতারুজ্জামান বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে কেউ অবহিত করেন নাই।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১